
নিউজ ডেক্স : উখিয়ায় সন্তানের দায়ের কোপে মা নিহত হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। নিহত মায়ের নাম আনোয়ারা। আজ শুত্রুবার সকাল ৭ টার দিকে রাজাপালং ইউনিয়নের হরিণমারা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিনমারা গ্রামের লম্বা হোসেন’র দুই স্ত্রী। দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে প্রায় সময় পারিবারিক বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে কথা কাটাকাটির এক পর্যাযে লম্বা হোসেনের বড় স্ত্রীর সন্তান আলমগীর (২৫) তার সৎ মা হোসেনের দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকে (৩৫) মাথায় ধারালো দায়ের কোপ দিলে সে ঘটনাস্থলে মারা যায়। আজাদী অনলাইন
ইউপি সদস্য মো. শাহজাহান নিহতের ঘটনা নিশ্চিত করেন। উল্লেখ্য, গত প্রায় দুই সপ্তাহ আগে একই গ্রামে পাষণ্ড স্বামীর বেদম পিঠুনিতে তার স্ত্রী ঘটনাস্থলে খুন হয়েছিল।

Lohagaranews24 Your Trusted News Partner