
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আধুনগর বাজারে ৩ ডিসেম্বর শনিবার সকালে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত মোঃ ইছহাক (৫০) চুনতি ইউনিয়নের সাতগড় পাটিয়াল পাড়ার মৃত এজাহার মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহণের বাস (চট্টমেট্রো-ব-১১-০১৮৯) ঘটনাস্থলে পৌঁছলে উক্ত পথচারীকে পিছনে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পথে তিনি মৃত্যুবরণ করেন।

দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই রুহুল আমিন জানান, গাড়িটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। সুরতহাল শেষে লাশ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner