
এলনিউজ২৪ডটকম : দুবাইস্থ একটি অরাজনৈতিক সামাজিক উন্নয়নমূলক সংগঠন “চুনতী সমিতি দুবাই”র প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান গত ১৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দুবাইস্থ দেরা নাছির স্কয়ার ল্যান্ডমার্ক হোটেলে বর্ষপূর্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুনতী সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম তাজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুন্নবী চৌধুরী (নুরু)।

বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মাওলানা ফজলুল কবির চৌধুরী, দুবাই’র আইনজীবী শেখ মোহাম্মদ আওয়াল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শওকত আলী খান, মাহমুদুল হাসান ফেরদৌস ও মোঃ আবদুল মালেক প্রমুখ।

চুনতী সমিতি দুবাই’র সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ও যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম (রাজিব)’র যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মোঃ নোমান, মোঃ সেলিম, অর্থ সম্পাদক মোঃ আরিফ, সিনিয়র সদস্য মোঃ ইদ্রিছ, মোঃ রাশেদ, মোঃ নোমান (২) ও মোঃ মোকতারসহ সমিতির সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সমিতির সহ-সাধারণ সম্পাদক মোঃ নিজাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির, সিনিয়র সদস্য মোঃ ইউনুস, মোঃ রাশেদ, দুবাই’র বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুন্নবী চৌধুরী (নুরু) ও মোঃ মাহমুদুল হাসান ফেরদৌসকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner