
উপজেলার আধুনগর ইউনিয়নের রশিদেরঘোনা নিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ মৌলানা কাজী সামশুদ্দিন (রাঃ) এর ইছালে ছাওয়াব মাহফিল উপলক্ষ্যে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতো ২৯ নভেম্বর শুক্রবার বেলা ২টায় স্থানীয় মসজিদে স্মরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির।

স্মরণ সভায় বক্তব্য রাখেন লোহাগাড়ানিউজ২৪ডটকম সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, মৌলানা শব্বির আহমদ, হাফেজ মাওলানা খলিল আহমেদ ও অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরীর মতি টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শাহাব উদ্দিন, সাংবাদিক দেলোয়ার রশিদী, মাষ্টার শহীদুল্লাহ, ব্যবসায়ী নুরুন্নবী, মোজাম্মেল হক, মোঃ মান্নান, মোঃ খোরশেদ, আবরার নিয়াজ, সোহেল মোঃ বেলাল, মাষ্টার তারেক, মোঃ সাইফুল, মোঃ ইয়াছিন। এছাড়াও এলাকার আলেম-ওলামা ও অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিলাদ ও মোনাজাতের মাধ্যমে সকলেই মৌলানা কাজী সামশুদ্দিনের আত্মার মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন। -খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner