
ফাইল ছবি
নিউজ ডেক্স : ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া এলাকায় বৈদ্যুতিক গোলোযোগ থেকে লাগা আগুনে ৭টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে হয়েছে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ এপ্রিল) ভোর চারটার দিকে নাথ পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর হুমায়ুন কবির বলেন, বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ৭টি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় পাঁচলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner