
ফাইল ছবি
নিউজ ডেক্স : চলতি বছর সৌদি আরবের মক্কা আল মনোয়ারায় পবিত্র হজ পালন করতে গিয়ে হজের আগে ও পরে ১০১ হজযাত্রী ইন্তেকাল করেন। তাদের মধ্যে পুরুষ ৮৫ ও নারী ১৬। এর মধ্যে শুধুমাত্র মক্কায় ৯০, মদিনায় ১০ ও জেদ্দায় একজন মারা যান। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।
এ দিকে গতকাল ২৪ আগস্ট বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা শেখ মতিয়ার রহমান (৫৬) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাসপোর্ট নম্বর ইএ-০০৫৫৯৬৪১।

তিনি গত ৪ আগস্ট বেসরকারি লিমা ট্রাভেল এজেন্সির মাধ্যমে সৌদি এয়ারলাইন্সের এসবি ৩৮২৩ ফ্লাইটযোগে সৌদি যান। এদিকে এখন পর্যন্ত ৯৬টি ফিরতি হজ ফ্লাইটে ৩৪ হাজার ৯৯২ হাজি দেশে ফিরেছেন।
চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজে যান। গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
Lohagaranews24 Your Trusted News Partner