
______ফিরোজা সামাদ______
অাজ পৃথিবীটা মনে হয় অাঁধার কবর,
এখানে কেউ কারোর রাখেনা খবর !!

হোক সে পুত্র কন্যা ভাই কি বা মাতা,
তাদের বিরহে সদা মনে জ্বলে চিতা !!
চিতার অাগুন দাউদাউ জ্বলে ক্ষণকাল,
ছাই চাপা অাগুন জ্বলে হৃদে চিরকাল !!
সুজন ও স্বজনের দিন কাটে ব্যস্ততায়,
মায়াভরা চোখে মন অদূরে তাকায় !!
তার খবর নিতে কেউ এলো বুঝি এই,
তাকায় সুদূরে অাঁধার নাচে ধেই ধেই !!
কে কোথায় কেমন অাছে যাও ভুলে যাও,
অনেক মুখ ভুলে মনে স্বস্তি ভরে নাও !!
তোমরা সবাই ভালো থাকো সুখ অানন্দে,
দূরে চলে যায় যে থাকুক সে বিষাদে !!
নামি দামি নয়কো সে হয়তো তৃণসম,
তোমাদের বিজয়ে সে করে নম প্রনাম !!
অাজ পৃথিবীটা মনে হয় ভরা অালোয়,
কেউ বুঝি এলো যার চোখ মায়াময় !!
Lohagaranews24 Your Trusted News Partner