
নিউজ ডেক্স : কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার পালংখালী বাজারের পাশে কাভার্ডভ্যান উল্টে যাত্রীবাহী একটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে এক কলেজ ছাত্রী নিহত ও ৩ জন আহত হয়। বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে , নিহত ছাত্রীর নাম হুমাইরা নুর সাকি । সে কক্সবাজার সরকারি কলেজের দ্বাদশ (ব্যবসায় শিক্ষা) ২য় বর্ষের ছাত্রী ।

সে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রী হোস্টেলে থাকত। রাতে বাবার সাথে ভোটার তালিকাভুক্ত হতে গ্রামের বাড়ি টেকনাফের হোয়াইক্যং যাচ্ছিল।
উখিয়া থানার ওসি মোহাম্মদ আবুল মনসুর বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলেজ ছাত্রীর মৃতদেহ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আত্মীয়স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে। স্থানীয় লোকজন সিএনজি থেকে ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner