Home | ব্রেকিং নিউজ | সোমবার বাইক দূর্ঘটনা, রোববার মৃত্যু

সোমবার বাইক দূর্ঘটনা, রোববার মৃত্যু

এলনিউজ২৪ডটকম: বাঁশখালীতে বাইক দূর্ঘটনায় মোবারক হোসেন (২৫) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোবারক হোসেন উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের উত্তর কলাউজান হাজারী গোদার পাড়ার আবুল হোসেনের পুত্র।

জানা যায়, গত সোমবার (৮ ডিসেম্বর) উপজেলা সদর বটতলী স্টেশন থেকে বাইকযোগে বাঁশখালী সমুদ্র সৈকত এলাকায় বেড়াতে যান মোবারক হোসেন। এ সময় দ্রুত গতির বাইক সড়কের উপর পড়ে থাকা রশির সাথে লেগে নিয়ন্ত্রণ হারায়। পরে সড়কের পাশে থাকা গাছের সাথে জোরে ধাক্কা লাগে। এতে বাইক আরোহী মোবারক হোসেন গুরতর আহত হয়ে জ্ঞান হারান। দুমড়ে মুচড়ে গেছে বাইকটি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কলাউজান ইউনিয়ন পরিষদের সদস্য বশিরুল আলম শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনায় মোবারক হোসেন মাথা ও পায়ে গুরতর আঘাত পান। ঘটনার পর তার আর জ্ঞান ফিরে নাই। একইদিন রাতে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!