
নিউজ ডেক্স : সাতকানিয়ায় বজ্রপাতে হেলাল উদ্দিন (৪৫) নামের এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোঃ কালাম (৪০)। ৮ জুন শুক্রবার বিকাল ৫টায় সাতকানিয়া উপজেলার ছদাহা খোঁর্দ্দ কেঁওচিয়া এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার বিকালে খোঁর্দ্দ কেঁওচিয়া গ্রামে একটি সড়কের সংস্কার কাজ দেখছিলেন হেলাল উদ্দিনসহ আরো কয়েক ব্যক্তি। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে হেলাল ও কালাম পাশে একটি গাছের নিচে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে হেলাল উদ্দিন ঘটনাস্থলে মারা যায়। বজ্রপাতে আহত কালামকে লোহাগাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী জানান, ওই এলাকায় আজ বিকালে একটি সড়ক সংস্কার কাজ দেখার সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে হেলালসহ কয়েকজন পাশের একটি গাছের নিচে আশ্রয় নেয়।
এসময় বজ্রপাতে হেলাল ঘটনাস্থলে নিহত হয়। অপর একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হেলাল গত এক সপ্তাহ আগে সৌদ আরব থেকে দেশে সফর আসে। সেই ওই এলাকার সামশুল মিয়ার ছেলে।
Lohagaranews24 Your Trusted News Partner