
নিউজ ডেক্স : সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দয়ার পাড়ায় ৬ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬টায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মোহাম্মদ নাঈম (২ বছর ৬ মাস) ওই এলাকার মোহাম্মদ নুরুল কবিরের পুত্র।
জানা যায়, ঘটনারদিন বাড়ির সামনের উঠানে খেলতে গিয়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন পুকুরের পানিতে এক শিশুকে ভাসতে দেখে তাড়াহুড়া করে তাকে পুকুর থেকে তুলে স্থানীয় বোর্ড অফিস বাজারে পল্লী চিকিতসকের নিকট নিয়ে যায়। পরে সাতকানিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিতসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের সদস্য মো. আইয়ুব জমাদার ও ওই এলাকার সমাজসেবক মোস্তাক দেলুয়ার হোসাইন পানিতে পড়ে নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner