
নিউজ ডেক্স : যৌতুকের দাবিতে গৃহবধূকে খুনের ঘটনায় স্বামী মো. পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ এপ্রিল) বেলা ১২টার দিকে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের পূর্ব চূড়ামনির দূর্গম পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পারভেজ একই এলাকার মো. সোলায়মানের ছেলে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন বলেন, ‘গৃহবধূকে খুনের ঘটনায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী মো. গোলাম কিবরিয়ার নেতৃত্বে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা মামলার এ প্রধান আসামীকে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।‘
মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।
এর আগে শুক্রবার (২০ এপ্রিল) রাতে যৌতুকের দাবিতে শ্বশুর বাড়িতে গৃহবধূ রোকেয়া বেগমকে (২২) শ্বাসরোধ করে খুন করা হয়।
সূত্র : বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner