
নিউজ ডেক্স: সাতকানিয়ায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন (৪২) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, একটি মিনি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner