
এলনিউজ২৪ডটকম : পথচারী খেলাঘর লোহাগাড়া প্রকাশনা থেকে সাংবাদিক এম. এম. আহমদ মনির কর্তৃক সম্পাদিত “জীবন স্মৃতি” কবিতা গুচ্ছ গত ১৬ ডিসেম্বর প্রকাশ হয়েছে। বইটিতে ১০০টি কবিতা রয়েছে।
এ ব্যাপারে লেখক সাংবাদিক এম. এম. আহমদ মনির বলেন, পরম করুণাময় আল্লাহর অসীম রহমত ও সকলের দোয়া এবং আর্শিবাদে আমার দীর্ঘদিনের স্বপ্ন ও কল্পনা বাস্তবায়ন করতে এ ক্ষুদ্র প্রয়াস “জীবন স্মৃতি” কবিতার বইখানা। কবি পরিচয় দিতে নই বরং কল্পনার বাস্তব রূপ দিতে গিয়ে ছন্দাকারে বইটি প্রকাশ করা হয়েছে। এতে আমি সকলের দোয়া প্রার্থী এবং আগামীতে আমার লিখার অগ্রযাত্রায় আপনাদের সু-পরামর্শ ও সহানুভূতি একান্তভাবে কামনা করছি। পরম করুণাময় মহান আল্লাহ আমার সহায়। আমিন।

Lohagaranews24 Your Trusted News Partner