
নিউজ ডেক্স : শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। বৃহস্পতিবার দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে নিরাপদ সড়কের দাবির সাথে একাত্মতা প্রকাশ ও সমর্থন জানান।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমি আমার শিক্ষার্থী ভাইবোন, অভিভাবক এবং সকল সাধারণ মানুষের নিরাপদ সড়কের দাবির সাথে একত্মতা প্রকাশ করছি ও সমর্থন জানাচ্ছি।’


গত রোববার (২৯ জুলাই) রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন শিক্ষার্থী।
দুর্ঘটনার পর থেকেই ঢাকার বিভিন্ন স্থানে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার) পঞ্চম দিনের মতো আবারও সড়কে নেমেছেন শিক্ষার্থীরা।
Lohagaranews24 Your Trusted News Partner