
নিউজ ডেক্স : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে নাদিয়া নন্দিতা ইসলামকে বিয়ে করছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। শনিবার পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় ইমরান-নন্দিতার হলুদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলামসহ দু’পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইমরান এইচ সরকার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আজ হলুদের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মেয়ে নন্দিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। ইমরান এইচ সরকার রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেছেন। কিছুদিন চিকিৎসা পেশায় দায়িত্ব পালনের পর ২০১৩ সাল থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। তিনি গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দেশ-বিদেশে পরিচিতি লাভ করেন।
Lohagaranews24 Your Trusted News Partner