
লোহাগাড়া মেরিট স্কুলে ওরিয়েন্টশন প্রোগ্রাম ও অভিভাবকদের সাথে মতিবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ডাঃ জালাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন আধুনগর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বাংলা বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক।

স্কুলের অধ্যক্ষ মোঃ আবদুস ছাত্তার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। লোহাগাড়া সুখছড়ি উজির ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এয়াকুব গেস্ট অব অনার ও অভিভাবক তৌহিদুল ইসলাম বেলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা, সুধী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। -খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner