
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর মা মোছাম্মৎ করিমুন্নেছা (৯৩) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে…..রাজেউন)। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় চট্টগ্রাম নগরীর নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের জমিদার পাড়ার মৃত হাজী বেলায়েত হোসেন চৌধুরীর স্ত্রী। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।
বৃহস্পতিবার বাদ জোহর জমিদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Lohagaranews24 Your Trusted News Partner