
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ৯ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত কাভার্ডভ্যান।
রোববার (২৭ জুন) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া থানার রাজা পালং এলাকার আবুল হোসেনের পুত্র নুর মোহাম্মদ (২১) জামালপুরের মেলাদহ থানার ঢালিরভিটা মোড়ল মাষ্টারের বাড়ির মৃত নুর ইসলামের পুত্র মো. শুক্কুর (২২) ও মাদারীপুরের রাজৈর থানার মজুমদার কান্দি এলাকার বাতুব্বর বাড়ির আবদুল বারেকের পুত্র স্বপন (৩০)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner