
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ এপ্রিল বৃহস্পতিবার দিনগত রাতে একাধিক পরোয়ানাভূক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল উপজেলার দক্ষিণ চুনতি বড়–য়া পাড়ার রায় মোহন বড়–য়ার পুত্র নেপাল বড়–য়া, উপজেলা সদরের জোনাবীর পাড়ার আবদুল গফুরের পুত্র মোঃ আলমগীর ও পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান এলাকার আবদুল গফুরের পুত্র আবদুল হাফেজ।

আজ ১১ এপ্রিল সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner