
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মো. শাহাদাত হোসেন (২৮) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ মার্চ) রাতে উপজেলার আধুনগর ইউনিয়নের কাজির পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শাহাদাত হোসেন ওই এলাকার দেলোয়ার হোসেনের পুত্র।
থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার শাহাদাত হোসেন ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৭ লাখ টাকার অর্থদন্ড প্রাপ্ত আসামি। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
লোহাগাড়া থানার এসআই মো. মুজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

Lohagaranews24 Your Trusted News Partner