
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় সরওয়ার কামাল (৪০) নামে এক পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।
এই ঘটনায় তার ১ম স্ত্রী রাশেদা বেগম বাদী হয়ে গত ১৯ জুন লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ ব্যবসায়ী সরওয়ার কামাল উপজেলার পদুয়া ইউনিয়নের বেপারি পাড়ার মৃত জালাল আহমদের পুত্র।
জিডিতে বলা হয়, গত রোববার (১৩ জুন) বিকেল ৫টা দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ব্যবসায়ী সরওয়ার কামাল। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। নিখোঁজ ব্যবসায়ীর ২য় স্ত্রী নুরুন্নাহার (৩৫) ও জনৈক নাদু (৩৮) নামে দুইজন জিডিতে সন্দেহজনক বলে উল্লেখ করা হয়েছে।

ব্যবসায়ীর স্ত্রী রাশেদা বেগম জানান, তার স্বামীর সাথে কারো কোন শত্রুতা নেই। কি কারণে এ রকম ঘটনা ঘটেছে, তা তিনি বুঝতে পারছেন না। তিনি স্বামীকে ফেরত চান।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, পুলিশ সরওয়ার কামালকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।
Lohagaranews24 Your Trusted News Partner