
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বাথরুমে বালতির পানিতে ডুবে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টায় উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট মাওলার পাড়ার এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. তাসকিন। সে ওই এলাকার মো. ইলিয়াছ সওদাগরের ছেলে।
স্থানীয় মো. জিয়াবুল সওদাগর জানান, ঘটনারদিন শিশুটিকে বসিয়ে রেখে কাজ করছিল বাড়ির লোকজন। তখন সবার অগোচরে খেলাচ্ছলে শিশুটি বাথরুমে ঢুকে যায়। সেখানে পানি ভর্তি বালতিতে ডুবে যায় সে। পরে তাকে খুঁজতে খুঁজতে বালিতে ডুবে থাকা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মাবুদ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাথরুমে বালতির পানিতে ডুবে নিহত শিশুর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner