
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ পৃথক বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভূক্ত ও ইয়াবাসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে। গত ৮ মে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
একাধিক মামলার পরোয়ানাভূক্ত আসামীরা হলেন উপজেলার সুখছড়ি কালি বাড়ির আবদুল জব্বারের পুত্র মোঃ মামুন (১৯), পুটিবিলা সুটার পাড়ার সামশুল আলমের পুত্র মোঃ ইসহাক (৩৫), কলাউজান বাংলা বাজার এলাকার এজাহার মিয়ার পুত্র মোঃ জামাল উদ্দিন (৩৭) ও ৪ হাজার ইয়াবাসহ টেকনাফের নয়া বাজার পশ্চিম সাতঘর এলাকার মোঃ সোনা মিয়ার পুত্র মোঃ নুরুল মোস্তফা (১৮)।

থানা সূত্রে প্রকাশ, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ ৯ মে বুধবার চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner