
এলনিউজ২৪ডটকম : সৌদিয়া আরবের মক্কা নগরীতে নিহত আরফাত হোসেন (প্রিন্স আবির) আজ ৬ নভেম্বর মঙ্গলবার লোহাগাড়ার নিজ বাড়িতে ফিরেছেন। তবে লাশ হয়ে। নিহতের লাশ বাড়িতে পৌঁছলে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
একইদিন বাদ এশা স্থানীয় জামে মসজিদ মাঠে ৩য় দফা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান নিহতের খালাতো ভাই শাফায়েত রেজা।

নামাজে জানাজায় ইমামতি করেন নিহতের চাচা হাফেজ মোঃ সোলাইমান। নিহত আরফত হোসেন উপজেলার চুনতি হাজী রাস্তার জে.এম. সিকদার পাড়ার মরহুম আলহাজ্ব লোকমান সওদাগরের পুত্র।
জানা যায়, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টায় সৌদিয়া আরবের কিং আবদুল আজিজ হাসপাতালে আরফাত হোসেন মারা যান। ৩ নভেম্বর মরহুমের প্রথম নামাজে জানাজা হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে লাশ পৌঁছে। লাশ হস্তান্তর শেষে চট্টগ্রাম আইন কলেজ মাঠে মরহুমের ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
Lohagaranews24 Your Trusted News Partner