
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পদুয়া সিকদার দিঘীর পাড়ে এক ফার্নিচার দোকান থেকে দেশীয় তৈরি বন্দুকসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত ২৩ ফেব্রুয়ারী শনিবার রাতে তাকে অস্ত্রসহ নিজ দোকান থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃত রাজা মিয়া (৩৫) উপজেলার পদুয়া ইউনিয়নের মাষ্টার পাড়ার মৃত আবদুল জলিলের পুত্র। তিনি পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী।

লোহাগাড়া থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার ফার্নিচার দোকানে অভিযান পরিচালনা করেন। তল্লাশী চালিয়ে দোকানে থাকা ওয়াল শোকেজের পেছন থেকে একটি দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করা হয়।
আজ ২৪ ফেব্রুয়ারী সকালে গ্রেফতারকৃত রাজা মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে লোহাগাড়া থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner