
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতি বাজারে দেশীয় তৈরি অস্ত্রসহ দু’যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৩০ জুলাই মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট হাজির পাড়ার (কসাই পাড়া) মোঃ কামালের পুত্র মোঃ এস্কান্দর (২৩) ও বরিশালের মুলাদী সদর থানার মৃত সোলতান আহমদের পুত্র মোঃ ইউসুফ রবি (২৪)। তারা দু’জনই চট্টগ্রাম শহরের বাকলিয়া থানার নতুন ব্রীজ সংলগ্ন বাস্তুহারা কলোনির ৩৫ নং ওয়ার্ডে ভাড়া বাসায় থাকেন।

অভিযানে নেতৃত্ব দেন চুনতি পুলিশ ফাঁড়ির এসআই পিযুষ চন্দ্র সিংহ। তিনি জানান, বড়হাতিয়ায় একটি অভিযান শেষে ফাঁড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এতে পুলিশের সন্দেহ হলে তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা চকরিয়া থেকে অস্ত্রটি নিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়ি পরিবর্তনের জন্য তারা চুনতি বাজারে অবস্থান করছিল।
এ ব্যাপারে লোহাগাড়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান এসআই পিযুষ চন্দ্র সিংহ।
Lohagaranews24 Your Trusted News Partner