
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বাজার এলাকায় ২০ জুন রাতে চোলাইমদসহ এক নারী পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটক ইসমত আরা বেগম (৩৫) কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং’র মৃত বাবুলের স্ত্রী।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামশহরমুখী একটি যাত্রীবাহী গাড়িতে অভিযান চালিয়ে ২০ লিটার চোলাইমদসহ ওই পাচারকারী নারীকে আটক করা হয়। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুপূর্বক ২১ জুন সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে, একইদিন রাতে নিয়মিত মামলার একজন ও পরোয়ানাভূক্ত ২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন উপজেলার চরম্বা নোয়ারবিলার মোঃ হেলালের স্ত্রী শাহিনা আক্তার, পদুয়া বলি পাড়ার মৃত নবী হোসেনের পুত্র তোফায়েল আহমদ, আধুনগর রশিদার ঘোনা এলাকার মৃত আবু তাহেরের পুত্র মোঃ এয়াকুব আলী। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner