
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পদুয়া জলদাশ পাড়া থেকে ৩০ মে বুধবার সকালে ৩২ লিটার চোলাইমদসহ ২ জনকে আটক করেছে।
আটকরা হল পদুয়া জলদাশ পাড়ার মৃত লেদুরাম জলদাশের পুত্র বাদল জলদাশ (৪৫) ও একই এলাকার কৃষ্ণপদ জল দাশের স্ত্রী পুষ্পা রাণী জলদাশ (৪০)।

লোহাগাড়া থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদল জলদাশের কাছ থেকে ২৬ লিটার ও পুষ্পা রাণী জলদাশের কাছ থেকে ৮ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে লোহগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ৩১ মে বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner