
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ ২ জন, ৬ মাসের সাজাপ্রাপ্ত ১ জন ও পরোয়ানাভূক্ত ১ জনকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ এপ্রিল বৃহস্পতিবার তাদেরকে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ ইউনুস (৪৭), দেলোয়ার হোসেন ড্রাইভার (৩৫)। তাদের কাছ থেকে ২১ হাজার ৫শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ভ্রাম্যমান আদালতের ৬ মাসের সাজাপ্রাপ্ত মোঃ তৈয়ব আলী (৩২) ও পরোয়ানাভূক্ত মোঃ সোহেল (২৩)।

গ্রেফতারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner