
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার খানদিঘী এলাকায় ৬ মে দিনগত গভীর রাতে ইয়াবাসহ বহিরাগত ৩ পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকামেট্রো-খ-১১-১৬০০) জব্দ করা হয়।
আটক মাদক পাচারকারীদের মধ্যে রয়েছে ঢাকার সাভারের লুটেরচর এলাকার মৃত লাল মিয়ার পুত্র মোঃ কবির হোসেন (৩০), মৃত আমিনের পুত্র মোঃ মান্নান (৪৫) ও সিরাজগঞ্জের কুটিয়াদি এলাকার সিরাজ মিয়ার পুত্র মোঃ আনোয়ার হোসেন (২৬)।

অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী প্রাইভেট কারটি থামিয়ে তল্লাশী চালানো হয়। এ সময় গাড়িতে থাকা ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে পাচারকারীদের আটক করা হয়।
এ ব্যাপারে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner