
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে শ্যামলী পরিবহণের একটি এসি বাসে অভিযান চালিয়ে ২৫ মে দিনগত রাতে ইয়াবাসহ পাচারকারী গাড়ি চালক ও দু’হেলপারকে আটক করেছে থানা পুলিশ।
আটকরা হল বাস চালক পটুয়াখালীর দক্ষিণ বিরাজলা এলাকার ইদ্রিস হালদারের পুত্র মাসুদ রানা, চালক সহকারী মানিকগঞ্জের সিংগাইর গোবিন্দন এলাকার মৃত হিম্মত আলীর পুত্র আবুল কালাম (৩৮) ও কুমিল্লার দাউদকান্দি বাসরা এলাকার বিল্লাল হোসেনের পুত্র জয়নাল আবেদীন (২০)।

অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার ওসি (তদন্ত) আবদুল জলিল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী শ্যামলী পরিবহণের (ঢাকামেট্রো-ব ১৫-২৬৫১) একটি এসি বাসে অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner