
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন আনোয়ারা উপজেলার রায়পুর দক্ষিণ পরুয়া পাড়ার মৃত মো. ইউনুছের পুত্র মো. ইব্রাহিম (৫০) ও একই উপজেরার বিলপুল এলাকার মো. মনছুরের পুত্র আমির খসরু (৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি মোটরসাইকেলে তল্লাশী করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে একইদিন আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner