
নিউজ ডেক্স : বাঁশখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা মো. ইদ্রিস (৩৫) এবং ভাতিজা মো. কাশেম (১৭) মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় পুঁইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কাশেম স্থানীয় ভিলেজার পাড়ার সোলাইমানের বাড়ি প্রকাশ রাসুনির বাপের বাড়ি এলাকার মো. আবসারের ছেলে এবং মো. ইদ্রিস একই এলাকার ছালেহ আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশে লতাপাতায় জড়ানো বৈদ্যুতিক খুঁটির আর্থিং তার পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাঁশখালী মাতৃসদন হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner