
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতিতে ৪ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুরের ভাঙ্গা থানার মানিকদেহ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নাজিরপুর মধ্যম পাড়ার মৃত আবদুল ওহাবের পুত্র মো. হাবিবুর রহমান (৩৮) ও পটিয়া থানার মোজাফরাবাদ এলাকার আবু তাহেরের পুত্র মো. রহমত উল্লাহ প্রকাশ জাহেদ (২০)।
পুলিশ জানায়, চট্টগ্রামমুখী যাত্রীবাহী গাড়িতে তল্লাশী করা হয়। এ সময় তাদের কাছে ইয়াবাগুলো পাওয়া যায়। তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner