
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে চুনতি সহ-ব্যবস্থাপনা কার্যালয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা নূর জাহান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধন করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল ও চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন।
জানা যায়, প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন পেশার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। আগামী ১৪ ফেব্রুয়ারি ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে।

Lohagaranews24 Your Trusted News Partner