
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় আগুনে ৩ বসত ও এক গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ ৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার উত্তর কলাউজান হিন্দুরহাট সেন পাড়ায় এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন দাবী করছেন।
ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার মৃত রাজবিহারী দাশের পুত্র তাপস দাশ, লাতু দাশ, ভান্ডা সেনের পুত্র শঙ্কর সেন ও শ্যামল দাশের গোয়াল ঘর।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামল দাশের গোয়াল ঘরে ধোঁয়া দিয়ে গরুকে ঘাস খাওয়ানো সময় আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজনের শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আসার চেষ্টা করে। ততক্ষণে গোয়াল ঘরসহ সংলগ্ন ৩ পরিবারের মাটির দেওয়াল ও টিনের ছাউনীযুক্ত বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে গোয়াল ঘরে থাকা গবাধি পশুর কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
সাতকানিয়া ফায়ার ষ্টেশনের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মাহবুবর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
Lohagaranews24 Your Trusted News Partner