
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর টাইগারপাস মোড়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লোহাগাড়ার এক যুবক মারা গেছেন। ২ অক্টোবর বুধবার রাত ১০ টায় এ দূর্ঘটনা ঘটে। লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোসাদ্দেক হাসান ফালু (২৪) লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের এম চর হাট মাওলানা পাড়ার আমিনুল হকের পুত্র। তিনি নগরীর হাজী মহসিন কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ গণমাধ্যমকে জানান, টাইগারপাসে ৪ নম্বর বাসের ধাক্কায় ফালু নামে এক যুবককে আহতবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে জানান, শিক্ষার্থী নিহতের ঘটনায় টাইগারপাস মোড় থেকে ঘাতক বাস ও চালক নয়নকে আটক করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner