
এলনিউজ২৪ডটকম : দেশব্যাপী চলমান মাদক বিরোধী অভিযানে গ্রেফতার আতংকে আত্মগোপনে রয়েছে লোহাগাড়ার মাদক সম্রাট ইউপি সদস্য বাইট্যা কাশেম। আত্মগোপনের বিষয়টি এলাকাবাসীরা নিশ্চিত করেছেন। গত ২৪ মে দিনব্যাপী অভিযানে মাদক সম্রাট বাইট্যা কাসেমকে গ্রেফতার করতে লোহাগাড়া সদরের জোনাবির পাড়ার নিজ বাড়িতে দফায় দফায় অভিযান চালিয়ে পুলিশ। এরপর থেকে বাইট্যা কাসেম গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায় বলে এলাকাবাসী জানিয়েছেন । এ ব্যাপারে বাইট্যা কাসেমের মোবাইল ফোনে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
হাসানুজ্জামান মোল্লা সাংবাদিকদের বলেন, অভিযান অব্যাহত থাকবে। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকা রয়েছে, তাদের আটক করতে পুলিশ সর্বদা সচেষ্ট।


(ফাইল ছবি)
উল্লেখ্য, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জিল্লুর রহমান নেতৃত্বে একটি টিম তার বাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজার ইয়াবাসহ বাইট্যা কাশেমকে গ্রেফতার করে। জামিনে মুক্ত হওয়ার পর সে পুণরায় মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner