ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সাপের কামড়ে মো. তারেক (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২০ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তারেক উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের কালোয়ার পাড়ার আবদুর রহিমের পুত্র।

নিহতের ভাই মো. নোমান জানান, ঘটনারদিন সকাল সাড়ে ৮টার দিকে ঘুম থেকে উঠে হাত-মুখ ধৌত করতে বের হন তারেক। এ সময় বাড়ির উঠানে থাকা খড়ের স্তুপ থেকে বের হয়ে একটি বিষধর সাপ তাকে ছোবল মারে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সাজ্জাদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে সাপে কামড় দেয়া এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হয়। কিন্তু পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!