Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লোহাগাড়ায় বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

জানা যায়, উপজেলা সদরে লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতাল (পুরাতন), লোহাগাড়া সিটি হাসপাতাল, লোহাগাড়া মেটারনিটি হাসপাতাল, চুনতি বাজারে ওয়ান হেলথ ডায়াগনস্টিক সেন্টার ও ডক্টরস ল্যাবে অভিযান পরিচালনা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, অভিযানে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়েছে। এ সময় পরিস্কার-পরিচ্ছন্ন না থাকায় ডক্টরস ল্যাবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। রোগীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোকে আইন মেনে চলার নির্দেশ হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. এস এম সাদেকুল আলম, থানার এসআই মাহবুব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিক চৌধুরী, উপজেলা ভূমি অফিসের রুবেলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!