Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে যাওয়া যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে যাওয়া যুবকের মৃত্যু

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে যাওয়া আবদুল আজিজ (৪৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ জুলাই) দিনগত রাত ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। আবদুল আজিজ উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের দর্জিপাড়ার মৃত মো. হাসানের পুত্র ও ৫ সন্তানের জনক।

স্থানীয়রা জানান, একইদিন বিকেলে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের রাউজন্যা পাড়ায় একটি বসতঘরে লোহার এঙেল বসিয়ে টিনের ছাউনি দেয়ার কাজ করছিলেন আজিজ। এ সময় অসাবধানতা বশত: ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারের স্পৃষ্ট হন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ঝলসে যায়।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সীতাকুন্ড এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়। আজিজ দর্জিপাড়া ভাই ভাই একতা সংঘের সদস্য ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মো. নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (১৪ জুলাই) দুপুরে ধাইন্যা পুকুর পাড়স্থ বায়তুন নুর জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!