
এলনিউজ২৪ডটকম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলামের কাছ থেকে চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য এস এম সলিম উদ্দিন খোকন চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, দক্ষিণ জেলা উলামা দলের আহবায়ক মাওলানা মুজিবুর রহমান ও উপজেলা যুবদলের আহবায়ক মো. সাব্বির আহমদ।

জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর (সোমবার), মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ৪ জানুয়ারি (রোববার) পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি (রোববার)। কমিশনে দায়ের করা আপিল নিষ্পত্তির তারিখ ১২ জানুয়ারি (সোমবার) থেকে ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি (মঙ্গলবার)। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি (বুধবার)। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি (বৃহস্পতিবার)। নির্বাচনে ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।
Lohagaranews24 Your Trusted News Partner