
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদে পুকুরের পানিতে ডুবে জয়ন্ত কুমার সুশীল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০টার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মঙ্গলনগর শীল পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু জয়ন্ত কুমার সুশীল একই এলাকার খোকন কুমার সুশীলের পুত্র।

শিশুর দাদা রঞ্জিত কুমার সুশীল জানান, খেলাচ্ছলে শিশুটি বসতঘর সংলগ্ন পুকুরে পড়ে যায়। অনেক তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করে। এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এদিকে, পানিতে ডুবে শিশুর মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
Lohagaranews24 Your Trusted News Partner