
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বসতঘর লাগোয়া গোয়ালঘর তৈরি পূর্বক গরু লালন-পালন করে পরিবেশ দুষণ ও দূর্ভোগ সৃষ্টি করায় দুই জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের নতুন বাজারের পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। সাথে ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী, পেশকার বিধান দাশ ও থানা পুলিশ।
অভিযানে একই এলাকার আবুল হাশেমের স্ত্রী সেলিনা সুলতানাকে ৩ হাজার টাকা ও মো. ইউসুফের স্ত্রী রোজিনা আক্তারকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিন করে কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, ইতোপূর্বে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তাদেরকে গোয়ালঘর সরিয়ে নিতে মৌখিকভাবে বলেন। কিন্তু নির্দেশ না মানায় লিখিত নোটিশ প্রদান করেন। তাও কর্ণপাত না করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner