Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দুই ব্যক্তিকে অর্থদন্ড

লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দুই ব্যক্তিকে অর্থদন্ড

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় দুই ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ ও কলাউজান ইউনিয়নের কয়েকটি ভোটকেন্দ্র এবং বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু।

জানা যায়, আমিরাবাদ ইউনিয়নে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুটি পৃথক নির্বাচনী প্রচারণা ক্যাম্পে ৪০০ বর্গফুটের অধিক আয়তনের প্যান্ডেল দেখতে পান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তাই জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা- ২০২৫ এর বিধি ১৩(খ) লঙ্ঘনের দায়ে বিধি ২৭(ক) অনুযায়ী মোহাম্মদ ইসহাক ও অধ্যাপক জালাল আহমেদ নামক দুই ব্যক্তিকে ৮ হাজার টাকা করে সর্বমোট ১৬ হাজার অর্থদন্ড প্রদান করা হয়েছে।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!