ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় দলিল লেখক সমিতির নেতা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

লোহাগাড়ায় দলিল লেখক সমিতির নেতা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় দলিল লেখক সমিতির নেতা পরিচয়ে উপল কান্তি নাথ (৩৭) নামে এক আইনজীবীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ করা হয়েছে। তিনি উপজেলার পুটিবিলা ইউনিয়নের নাথ পাড়ার রনজিত কুমার নাথে পুত্র। গত ২৩ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার আধুনগর সাব রেজিস্ট্রী অফিসের সামনে এ ঘটনা ঘটে।

পরদিন ২৪ ফেব্রুয়ারি ভূক্তভোগী উপল কান্তি নাথ বাদী হয়ে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী মামলা দায়ের করেছেন। একইদিন আদালত বিষয়টি আমলে নিয়ে অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে আগামী ৫ দিনের মধ্যে অবগত করার জন্য লোহাগাড়া থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয়েছে।

অভিযুক্ত মো. আবুল কাশেম প্রকাশ কাশেম মুন্সী (৫০) উপজেলার সদর ইউনিয়নের লোহার দিঘীর পাড়স্থ দফাদার পাড়ার আশরাফ মিয়ার পুত্র।

মামলা সূত্রে জানা যায়, ঘটনারদিন আইনজীবী উপল কান্তি নাথ তার পিতার ক্রয়কৃত সম্পত্তির দলিলের মুসাবিদাকারক হিসেবে আধুনগর সাব রেজিস্ট্রী অফিসে রেজিস্ট্রী করতে যান। এ সময় অভিযুক্ত কাশেম মুন্সী ভূক্তভোগী আইনজীবীর পরিচয় জানতে চান। এ সময় অভিযুক্ত কাশেম মুন্সী নিজেকে দলিল লেখক সমিতির নেতা হিসেবে পরিচয় দেন। সমিতির আওতা বহির্ভূত কোনো ব্যক্তি জায়গা রেজিস্ট্রী করতে গেলে তাকে ১০ হাজার টাকা চাঁদা দিতে হবে। অভিযুক্ত নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে অভিযুক্তের দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে শারীরিকভাবে লাঞ্চিত ও হুমকি প্রদান করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযুক্ত মো. আবুল কাশেম প্রকাশ কাশেম মুন্সী জানান, চাঁদ দাবী বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আইনজীবী উপল কান্তি নাথ সিরিয়ালের আগে জায়গা রেজিস্ট্রী করতে চেয়েছিলেন। তাই শুধুমাত্র একটু কথা কাটাকাটি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!