
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় মায়ের খালার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে আবরার হাসনাত রাহাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের নাফারটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু রাহাত একই উপজেলার কলাউজান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব কলাউজান হরিনা বিল এলাকার মোহাম্মদ আলমগীরের পুত্র।

স্থানীয় উপি সদস্য মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মায়ের সাথে মায়ের খালার বাড়িতে বেড়াতে যান শিশু রাহাত। ঘটনারদিন পরিবারের সবার অগোচরে খেলাচ্ছলে বসতঘর সন্নিহিত পুকুরে পড়ে। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বজনরা তাকে খোঁজাখুজি করেন।
এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। একইদিন বিকেলে নামাজে জানাজা শেষে কলাউজানস্থ সামাজিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner