
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় হাত থেকে বিচ্ছিন্ন একটি কাটা আঙ্গুল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রশিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলাচলের রাস্তা থেকে আঙ্গুলটি উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা মো. তাইফুল ইসলাম জানান, সন্ধ্যায় স্কুলের সামনে রাস্তায় বাচ্চারা খেলাধুলা করছিল। এই সময় তারা একটি কাটা আঙ্গুল রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি থানায় অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে আঙ্গুলটি উদ্ধার করে নিয়ে যান। তবে আঙ্গুলটি কোথা থেকে কিভাবে সেখানে এসেছে সেটা জানাতে পারেননি তিনি।
লোহাগাড়া থানার এসআই শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে কাটা আঙ্গুলটি উদ্ধার করা হয়। আঙ্গুলটি এখনো তরতাজা। ধারণা করা হচ্ছে, প্রায় ১০ ঘন্টা আগে আঙ্গুলটি হাত থেকে বিচ্ছিন্ন হয়েছে। তবে এই ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, এই ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেন নাই। কাটা আঙ্গুলের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner