ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ইউসিবি ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

লোহাগাড়ায় ইউসিবি ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) উদ্যোগে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লোহাগাড়া শাখা ব্যবস্থাপক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ইবনে মাসুদ রানা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যাংক কর্মকর্তা আমিনুল ইসলাম।

ইউএনও বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। ইউসিবি ব্যাংকের এই মানবিক কার্যক্রম প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও বিভিন্ন প্রতিষ্ঠান এভাবে এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!